স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আদালত স্বামীকে জামিন দেওয়ায় এজলাস কক্ষেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা নামে এক নারী। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।
আদালত সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে ২০২৫ সালে ফুলগাজী উপজেলার চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। তবে, বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
মোহনার দাবি, তিনি জানতেন না যে আকবরের আগের সংসারে স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানি শেষে আদালত আকবর হোসেনকে জামিন দিলে ক্ষোভ আর হতাশায় হঠাৎ আদালত কক্ষেই বিষপান করেন মোহনা। পরে তিনি ছটফট করতে শুরু করলে উপস্থিত আইনজীবী, পুলিশ ও আদালতের কর্মকর্তারা দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
মামলার বাদীপক্ষের আইনজীবী জহির উদ্দিন মামুন বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ, স্বামীর নির্যাতন ও বিচার না পাওয়ার হতাশা থেকেই মোহনা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছি। এমন চরম সিদ্ধান্ত মানুষ এক দিনে নেয় না।
হাসপাতালে চিকিৎসাধীন মোহনা বলেন, দুই বছর প্রেমের সম্পর্কের পর আকবর আমাকে বিয়ে করেছে। বিয়ের আগে আমি জানতাম না যে তার স্ত্রী-সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মারধর ও নির্যাতনের শিকার হয়েছি। আদালতের শরণাপন্ন হয়েও বিচার পাইনি। আদালতে ওঠার আগে আমি তাকে বলেছিলাম, আজ বিষ খাব, দেখিয়েছিও। পরে আদালতে তার জামিনের পর বিষ খেয়ে ফেলেছি।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকনউদ্দৌলা বলেন, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে মোহনাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। সম্ভবত ওই নারী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। মামলার ধার্য্য তারিখে আদালত তার স্বামীকে জামিন দিলে তিনি এজলাসে বিষপান করেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- ব্যাংকের স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
- শেয়ারবাজারকে গতিশীল করতে একাধিক নীতিগত সুপারিশ ডিবিএর
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন
- ইসলামী ব্যাংক সংকটের প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে: এবিবি চেয়ারম্যান
- দেয়াল থেকে টাকার নোট: মানুষের এই মানসিকতার ব্যাখ্যা
- জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- মাঠে অভিনয় করে সুবিধা নিলে শাস্তির মুখে খেলোয়াড়
- ১০ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে ভারসাম্যপূর্ণ লেনদেন, সূচকে সীমিত ওঠানামা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পন্সর পরিচালকের শেয়ারহোল্ডিং বেড়েছে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আইপিও তহবিলের নতুন পরিকল্পনা
- বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













