ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

হঠাৎ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

২০২৬ মে ১১ ১১:৩০:২৪
হঠাৎ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় একের পর এক পরিবর্তনের ঘটনা সামনে এলো।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা না থাকলেও পরিস্থিতির কারণে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব তার পরিকল্পনার অংশ ছিল না। তবে ২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রক্টরের আহ্বানে তিনি দায়িত্ব গ্রহণে সম্মত হন।

পোস্টে তিনি প্রক্টর সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করেন এবং জানান, দায়িত্ব পালনের সময় তিনি প্রশাসনিক চ্যালেঞ্জ ও শিক্ষার্থীদের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বকালীন সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, বিশেষ করে বিভিন্ন আন্দোলন-পরবর্তী পরিস্থিতি সামলাতে গিয়ে একটি বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি দায়িত্ব পালনকে নিজের জন্য একটি সম্মানের অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

শেহরীন মোনামির পদত্যাগের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নতুন করে নেতৃত্ব পুনর্গঠনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে