ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি অতঃপর ...

২০২৬ এপ্রিল ১৩ ১৭:৫০:০৬
ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি অতঃপর ...

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা এলাকায় নিজ বাসা থেকে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ডেমরা উত্তর বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির নাম ইসরাফিল (৫৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা এলাকার বাসিন্দা এবং বর্তমানে ডেমরা উত্তর বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামী নিয়মিত নেশা করতেন এবং প্রায়ই তার কাছ থেকে টাকা চাইতেন। ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ শুরু করেন।

এ সময় তাদের ছেলে বাধা দিতে এগিয়ে এলে ইসরাফিল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত করার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে নিজের কাছেই থাকা সেই অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে