ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

বৈশ্বিক অস্থিরতায় বিনিয়োগকারীদের সতর্কতা

২০২৬ এপ্রিল ১৩ ১৪:২৫:৪১
বৈশ্বিক অস্থিরতায় বিনিয়োগকারীদের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির নতুন করে উত্তপ্ত হয়ে ওঠার প্রভাবে দেশের শেয়ারবাজারে নেতিবাচক ধারা দেখা গেছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। সোমবার (১৩ এপ্রিল) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে অনুষ্ঠিত সংলাপ থেকে কোনো ইতিবাচক ফল না আসায় আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে আবারও স্থিতিশীলতা ফিরতে পারে বলে তারা মনে করছেন।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ০৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৩ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৫৭ দশমিক ৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৩০ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৯৮১ দশমিক ০৪ পয়েন্টে নেমে আসে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৩টির শেয়ারদর বেড়েছে, ২১৩টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত থাকে।

লেনদেনের দিক থেকেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৭৯৩ কোটি ৪২ লাখ টাকা, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৫৪ কোটি টাকার তুলনায় কম।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৭ দশমিক ৬৩ পয়েন্টে নেমে আসে। আগের কার্যদিবসে সূচকটি ০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে