ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল ভারত

২০২৬ এপ্রিল ১৩ ১৪:০১:৪২
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারত বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে যাচ্ছে বলে জানা গেছে। আগামী সপ্তাহ থেকেই এই দুই ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে উভয় দেশেরই আন্তরিক উদ্যোগ প্রয়োজন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হুমায়ুন কবির আরও জানান, সাম্প্রতিক আলোচনায় জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তিনি বলেন, মানবিক ও কূটনৈতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অগ্রগতি সম্ভব।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া, প্রত্যর্পণ চুক্তি এবং বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সরকারের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে বলেও জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে