ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

২০২৬ এপ্রিল ১৩ ১২:০৮:৪৪
সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের একাধিক জেলায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, এবং কিছু অঞ্চলে তা ৪০–৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

একই সময়ে আবহাওয়া পর্যবেক্ষকরা ‘ঝংকার’ নামে একটি নতুন বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার পূর্বাভাস দিয়েছেন। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

তথ্য অনুযায়ী, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৩০–৪০ শতাংশ এলাকায় আবহাওয়াগত পরিবর্তন দেখা যেতে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর কিছু অংশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে এই বৃষ্টিবলয়ের প্রভাব দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বেগে কালবৈশাখী ঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ সময় ভারী বৃষ্টিপাত হলে সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে