হরমুজ প্রণালি ঘিরে ট্রাম্পের কঠোর বার্তা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার সকাল ১০টা (স্থানীয় সময়) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের ওপর অবরোধ কার্যকর করা হবে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এর আগে রোববারও তিনি ইরানের বন্দর ও সামুদ্রিক চলাচল নিয়ে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন।
ট্রাম্প তার পোস্টে বলেন, নির্ধারিত সময় থেকে ইরানের বন্দর ব্যবহারকারী বা বন্দর ত্যাগকারী জাহাজগুলোকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে উল্লেখ করেন।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার খবরও সামনে এসেছে। এর প্রেক্ষিতে সামুদ্রিক চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রাম্প এর আগে অভিযোগ করেন, ইরানের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাধা সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে এই রুটে চলাচলের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন হতে পারে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলারের ওপরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের বাজারেও অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো অবরোধ কার্যকর করা সম্ভব নয় বলে প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের হুমকিকে “অবাস্তব” ও “অকার্যকর” বলে মন্তব্য করেছে।
এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন ঘোষণার ভাষা ও বাস্তব পদক্ষেপের মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলের যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রভাব ফেলে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালি ঘিরে ট্রাম্পের কঠোর বার্তা
- টানেল-বাংকারসহ প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
- চিকেনস নেক নিয়ে মোদির মন্তব্যে নতুন বিতর্ক
- হরমুজ অবরোধে ট্রাম্প একা; যুক্তরাজ্যের বড় সিদ্ধান্ত
- সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন
- একই আসনে দুই বোন, বিএনপিতে চমকপ্রদ লড়াই
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানালেন হাসনাত
- রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়লো বার্জার পেইন্টসের
- ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ; এরপরই ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য
- ডলার-তেলের চাপে সোনা; বিনিয়োগকারীরা বিপদে
- এবার নতুন এক ভূমিকায় আবির্ভূত হচ্ছেন সাকিব
- প্রগতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- গণভোট থেকে দুদক ২০ অধ্যাদেশ গেল বাতিল
- ৫, ১০, ২০ টাকার নোট নিয়ে বড় নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক
- হজ নিয়ে সরাসরি নিষেধাজ্ঞা দিল সৌদি সরকার
- বিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- এসএস স্টিলের ঋণ জটিলতা স্পষ্ট করল ইস্টার্ন ব্যাংক
- প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
- বাজার স্থিতিশীল রাখতে মার্জিন রুলসের সময় বাড়ানোর দাবি
- যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যেতেই বড় পদক্ষেপ পুতিনের
- ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক বাধ্যতামূলক ছুটিতে
- ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
- ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী
- বিএনপির নারী আসনে বড় সারপ্রাইজ—ছয় শিল্পী মাঠে
- পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীর সঙ্গে, অতঃপর...
- গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ
- শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
- ডিএসইর দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বে রদবদল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!
- পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- হরমুজ প্রণালি ঘিরে ট্রাম্পের কঠোর বার্তা
- চিকেনস নেক নিয়ে মোদির মন্তব্যে নতুন বিতর্ক
- হরমুজ অবরোধে ট্রাম্প একা; যুক্তরাজ্যের বড় সিদ্ধান্ত
- ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ; এরপরই ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য














