ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

২০২৬ এপ্রিল ১২ ১৯:৩৭:১১
প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসের পেছনে শিক্ষকরাই জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক পরীক্ষাকেন্দ্রে দেখা যায় এমসিকিউ পরীক্ষার প্রথম ২০ মিনিট শিক্ষার্থীরা উত্তর দেয় না, পরে দ্রুত উত্তর লিখে ফেলে। এ ধরনের পরিস্থিতির পেছনে প্রশ্ন সরবরাহের একটি চক্র থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য ছাত্রদের দায়ী করা ঠিক নয়। বরং এর পেছনে শিক্ষক বা সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে।

মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির সাহায্যে এসব অনিয়ম শনাক্ত করা সম্ভব। এজন্য সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনকি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে।তিনি জানান, সিঙ্গাপুরভিত্তিক কিছু প্রবাসী বাংলাদেশিও এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

শিক্ষামন্ত্রী কেন্দ্র সচিবদের উদ্দেশে বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি আরও কঠোর করা হবে বলেও তিনি জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে