লোকসানেও ডমিনেজ স্টিলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস দীর্ঘদিন ধরে ব্যবসায়িক চাপে থাকলেও এর শেয়ার দামে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানিটির দুটি কারখানার একটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে, আর চালু থাকা অপর কারখানাটিতেও বিরাজ করছে ধারাবাহিক মন্দা। এমন পরিস্থিতিতে কোম্পানিটি লোকসানে পড়লেও শেয়ারদরের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর একটি পরিদর্শক দল নরসিংদীতে অবস্থিত ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে গিয়ে সেটি বন্ধ অবস্থায় পায়। পরবর্তীতে এক বছর সাত মাস পেরিয়ে গেলেও কারখানাটি চালু করতে পারেনি কোম্পানি। বিষয়টি ডিএসই নিয়মিত তাদের ওয়েবসাইটে প্রকাশ করে বিনিয়োগকারীদের সতর্ক করে আসছে।
কারখানা বন্ধ থাকার প্রভাব সরাসরি পড়েছে কোম্পানির আর্থিক অবস্থায়। চলতি অর্থবছরে কোম্পানিটি লোকসানের মধ্য দিয়ে সময় পার করছে। ২০২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর—এই ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯ পয়সা।
এমন নেতিবাচক আর্থিক অবস্থার মধ্যেও ডমিনেজ স্টিলের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান দেখা গেছে। গত ২৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬ টাকা, যা ৯ এপ্রিল লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়। অর্থাৎ মাত্র আড়াই মাসে শেয়ারটির দর বেড়েছে ২৪ টাকা বা প্রায় ৮৬ শতাংশ।
এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে নেমে তদন্ত চালায় ডিএসই কর্তৃপক্ষ। তারা কোম্পানির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে জানতে চায় কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা, যা বিনিয়োগকারীদের জানা প্রয়োজন।
তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ কোম্পানির অভ্যন্তরীণ কোনো ইতিবাচক পরিবর্তন বা ঘোষণা ছাড়াই এ দর বৃদ্ধি ঘটছে।
এ অবস্থায় বিনিয়োগকারীদের সতর্ক করতে ৯ এপ্রিল একটি সচেতনতামূলক নোটিশ প্রকাশ করে ডিএসই। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক বা মৌলিক কারণ খুঁজে পাওয়া যায়নি।
বাজার বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ মৌলভিত্তিহীন দর বৃদ্ধি দীর্ঘমেয়াদে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এতে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তে পারেন।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


