ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ০৭ ১৪:১০:০৩
০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড । কোম্পানিটির ৩০ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড । কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২১ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগস লিমিটেড , এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে