ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২০২৬ এপ্রিল ০৬ ১০:৪৭:৩৭
ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় ডিএসইর স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত প্রার্থীর ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড যথাযথভাবে যাচাই-বাছাই শেষে কমিশন এ নিয়োগে সম্মতি দেয়।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদের স্থলাভিষিক্ত হবেন, যিনি পূর্বে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ও অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস, ২০১৩ এর রেগুলেশন ৩ অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেলসৈয়দ আশিকুর রহমানকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, ডিএসইর আবেদনের প্রেক্ষিতে আলোচনাপূর্বক, উপযুক্ত ও সঠিক মানদণ্ড যাচাই করে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডিএসইর বোর্ডে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তির অন্তর্ভুক্তি করপোরেট সুশাসন জোরদার করবে। এতেশেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে।

প্রসঙ্গত, বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে