ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

র‌্যাব থাকবে নাকি বিলুপ্ত স্পষ্ট বার্তা দিলেন নতুন ডিজি

২০২৬ এপ্রিল ০৫ ১৫:৩৭:২৫
র‌্যাব থাকবে নাকি বিলুপ্ত স্পষ্ট বার্তা দিলেন নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) থাকবে কি না, সে সিদ্ধান্ত সরকারের—এমন মন্তব্য করেছেন বাহিনীটির নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। তবে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে র‌্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, গত দেড় বছরে যেভাবে র‌্যাব পরিচালিত হয়েছে, সেই ধারা অব্যাহত থাকলে বাহিনীটির ইতিবাচক ভাবমূর্তি বজায় থাকবে।

তিনি আরও বলেন, অতীতে কিছু কর্মকাণ্ডের কারণে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে বর্তমানে বাহিনীটি পেশাদারিত্বের মাধ্যমে সেই নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠতে কাজ করছে।

গুম ও হত্যার অভিযোগ সংক্রান্ত ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত র‌্যাবের কাছে কোনো ধরনের সহায়তা চাওয়া হয়নি। তবে ভবিষ্যতে চাওয়া হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে