ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

গণভোটে ‘হ্যাঁ’: বিএনপির ভেতরের কৌশল ফাঁস করলেন জাহেদ

২০২৬ এপ্রিল ০৫ ১৫:২৭:৪৫
গণভোটে ‘হ্যাঁ’: বিএনপির ভেতরের কৌশল ফাঁস করলেন জাহেদ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আলোচিত ‘জুলাই সনদ’ ও গণভোট ইস্যুতে বিএনপি কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল—সে ব্যাখ্যা দিয়েছেন দলের নীতিনির্ধারণী পর্যায়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সম্প্রতি একটি টেলিভিশন টক শো’তে তিনি বলেন, বিএনপি মূলত সংস্কারের পক্ষে। গণভোটে উত্থাপিত প্রায় ৩০টি বিষয়ের অধিকাংশের সঙ্গে দলটি একমত ছিল। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আপত্তি রয়েছে।

তিনি জানান, আপার হাউসে আনুপাতিক প্রতিনিধিত্ব (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিরোধিতা করে বিএনপি। যদিও তারা আপার হাউস গঠনের পক্ষে, কিন্তু এই নির্দিষ্ট পদ্ধতিতে প্রতিনিধিত্বে একমত নয়।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিভিন্ন সাংবিধানিক কমিশন নিয়েও দলের আংশিক দ্বিমত রয়েছে। নির্বাচন কমিশনের বিষয়ে তারা একমত হলেও অন্যান্য কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য আছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, গণভোটে অধিকাংশ প্রস্তাবে সমর্থন থাকা সত্ত্বেও মাত্র দুইটি বিষয়ে আপত্তির কারণে ‘না’ ভোটের আহ্বান জানানো হলে তা রাজনৈতিকভাবে ভুল বার্তা দিতে পারত। এতে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা হতে পারত।

তিনি আরও বলেন, বিএনপি যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছে, সেগুলোতে তাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে এবং দলটি সেই অবস্থান থেকে সরে আসেনি।

দ্রুত নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ মনে করতে পারেন যে নির্বাচন ত্বরান্বিত করার লক্ষ্যেই বিএনপি ‘হ্যাঁ’ ভোটে গেছে। তবে একইসঙ্গে ‘না’ ভোটের আহ্বান জানালে তা দলের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে