ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

রাতের অভিযানে গ্রেপ্তার প্রিয়া খান, কিন্তু কেন?

২০২৬ এপ্রিল ০৫ ১৪:২৬:৪৮
রাতের অভিযানে গ্রেপ্তার প্রিয়া খান, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক: অবশেষে গ্রেপ্তার হলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান (২২)। তার সঙ্গে আটক করা হয়েছে তার মা হাফসা আখতার ও ভাই স্বাধীন মিয়াকেও।

শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নেত্রকোনার আটপাড়া থানায় দায়ের করা একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, প্রিয়া খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি নিয়মিত মামলা ছিল।

ওসি রুবেল হাওলাদার আরও জানান, গ্রেপ্তারের পরদিন দুপুরে আটপাড়া থানা পুলিশের একটি দল আশুলিয়া থানায় এসে তাদের হেফাজতে নেয় এবং সংশ্লিষ্ট থানায় নিয়ে যায়।

লিমন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে