ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

২০২৬ এপ্রিল ০৬ ০৯:১২:৫১
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তীব্র তাপদাহের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে