ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

সূচকের পতনে চলছে লেনদেন

২০২৬ এপ্রিল ০৫ ১১:৪৮:০৮
সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘৬৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০ টির, দাম কমেছে ৩২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ারদর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে