ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৬ এপ্রিল ০৬ ০৯:০৮:৩৪
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার সচিবালয়ে তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, পে-স্কেল নির্ধারণে সরকার নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করছে।

তিনি বলেন, এ বিষয়ে একটি সচিব কমিটি কাজ করছে, যা প্রস্তাবিত পে-স্কেল পর্যালোচনা করে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. নাসিমুল গনি এবং ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারি সূত্র বলছে, পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ধাপে ধাপে পর্যালোচনা শেষে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে