ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

সারজিসের বাবা ভারতে! ভাইরাল ছবির পেছনের চাঞ্চল্যকর সত্য

২০২৬ এপ্রিল ০৬ ০৮:১১:১০
সারজিসের বাবা ভারতে! ভাইরাল ছবির পেছনের চাঞ্চল্যকর সত্য

নিজস্ব প্রতিবেদক: সারজিস আলম-এর বাবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, এ সংক্রান্ত যে ফটোকার্ডটি ভাইরাল হয়েছে, তা সম্পাদিত এবং বিভ্রান্তিকর।

ভাইরাল ফটোকার্ডে চ্যানেল ২৪-এর লোগো ব্যবহার করা হলেও, গণমাধ্যমটি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।

অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল ২৪-এর একটি পুরোনো ইউটিউব ভিডিওর থাম্বনেইল ডিজিটালভাবে সম্পাদনা করে নতুন শিরোনাম বসিয়ে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, সারজিস আলমের সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বাবার অসুস্থতা বা ভারতে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফলে, “সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য ভারতে গেছেন”—এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক টিম।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে