ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

আবার ন্যাশনাল ব্যাংকে তাবিথ আউয়াল

২০২৬ এপ্রিল ০৬ ০৭:৫৭:৩১
আবার ন্যাশনাল ব্যাংকে তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক: তাবিথ আউয়াল ন্যাশনাল ব্যাংক পিএলসি’র পরিচালনা বোর্ডে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। একই সঙ্গে পরিচালক হয়েছেন নাজনীন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে গত ৩১ মার্চ তাদের নিয়োগ দেওয়া হয়।

৫ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের ৫৪১তম বোর্ড সভায় তারা প্রথমবারের মতো অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবিন।

তাবিথ আউয়াল একজন বহুমুখী ব্যবসায়ী, যিনি ব্যাংকিং, বীমা, জ্বালানি, রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে যুক্ত। তিনি মাল্টিমোড গ্রুপের ডেপুটি সিইও এবং বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০০১-২০০৩ সালেও তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন। অন্যদিকে, নাজনীন আহমেদ পোশাক খাতের উদ্যোক্তা এবং একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকটির নেতৃত্বে বেশ কিছু রদবদল হয়েছে। সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রিত্ব গ্রহণের পর পদ ছাড়লে, বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মেলিতা মেহজাবিন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে