ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

যেসব শিশুকে এখনই হামের টিকা না দেওয়ার পরামর্শ

২০২৬ এপ্রিল ০৪ ১৯:০৩:০২
যেসব শিশুকে এখনই হামের টিকা না দেওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে।

তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই নিরাপদ।

শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। মন্ত্রণালয় আরও জানায়, হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়তা করে।

প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি চালু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে হামের ঝুঁকি থেকে সুরক্ষার আওতায় আনাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে