ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

ইরানের হামলায় তছনছ মধ্য ইসরায়েল

২০২৬ এপ্রিল ০৪ ১০:১০:৪০
ইরানের হামলায় তছনছ মধ্য ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে আবারও ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসনের ৩৫তম দিনে, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা চালানো হয়। এতে মধ্য ইসরাইল অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি বিস্ফোরণের প্রভাবে আশপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে, তেল আবিবের কাছে বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন। এছাড়া ভূপাতিত ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়ে।

সংস্থাটির আরও তথ্য অনুযায়ী, রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এমনকি একটি কিন্ডারগার্টেনের কাছাকাছিও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

অন্যদিকে ওয়াইনেট নিউজ জানায়, গিভাতায়িম ও তেল আবিবের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রামাত গানে একটি ভবন ধসে পড়ার খবরও পাওয়া গেছে। একইসঙ্গে বেনি ব্রাক এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

ইসরাইলি গণমাধ্যমগুলোর তথ্য মতে, এর আগে দেশটির দক্ষিণাঞ্চলেও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলায় নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে