ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ তাসনিম জারা

২০২৬ এপ্রিল ০৩ ১৯:০৭:১০
সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করার সরকারের প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি তুলে ধরেন।

ডা. তাসনিম জারা বলেন, সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো তদন্ত বা গ্রেপ্তার কার্যক্রমে সরকার থেকে পূর্বানুমতি নেওয়া লাগবে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি এই নিয়ম বাস্তবায়িত হয়, তাহলে কি কখনো সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব হবে?

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে এই অনুমতি না থাকার কারণে গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার পাননি। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া, কিন্তু এমন নিয়ম মানে রাষ্ট্র নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করছে।

ডা. তাসনিম জারা বলেন, আইনকে হওয়া উচিত অন্ধ ও নিরপেক্ষ। যদি তা না হয়, আইন হয়ে যায় ক্ষমতাধারীর সুরক্ষার হাতিয়ার এবং সাধারণ জনগণের দমন যন্ত্র।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে