ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয়

২০২৬ এপ্রিল ০৩ ১৪:৫৮:০৪
৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয়

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। এছাড়া চারটি করে পদে জয় পেয়েছে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।

তবে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সভাপতি পদে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান বুলুর বিজয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে গণনা শুরু হয়ে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিনেশ চন্দ্র দাস।

নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন মৃধা নির্বাচিত হন। এছাড়া সম্পাদক (অডিট), সম্পাদক (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার) এবং তিনটি নির্বাহী সদস্য পদেও তাদের প্রার্থীরা জয়লাভ করেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সহসভাপতি, সম্পাদক (ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন) এবং দুটি নির্বাহী সদস্য পদে জয় আসে।

অন্যদিকে, জামায়াত সমর্থিত প্রার্থীরা সহসভাপতি, সহ-সম্পাদক, সম্পাদক (অর্থ) এবং সম্পাদক (তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ) পদে নির্বাচিত হয়েছেন।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে