ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

যে কারণে হঠাৎ পথ বদলে তেল আনছে বাংলাদেশ

২০২৬ এপ্রিল ০৩ ১০:৫১:৫০
যে কারণে হঠাৎ পথ বদলে তেল আনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ বিকল্প পথে সৌদি আরব থেকে আরও এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, লোহিত সাগর তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলটি সরাসরি সমুদ্রপথে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে।

এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না।

যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই জাহাজটি সেই তালিকায় নেই।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে নতুন চালানটি রওনা হবে। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

পরবর্তীতে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে। এতে চলমান জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে