ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সকাল ৯টা থেকে রাত ১১:৫০—প্রধানমন্ত্রীর কর্মঘণ্টা

২০২৬ এপ্রিল ০৩ ১০:৪২:২১
সকাল ৯টা থেকে রাত ১১:৫০—প্রধানমন্ত্রীর কর্মঘণ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা সরকারি দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত তিনি সচিবালয় ও জাতীয় সংসদে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সকাল ৯টায় সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী বিভিন্ন দাপ্তরিক ফাইল নিষ্পত্তি, বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন।

বিকেল সাড়ে ৩টায় তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন এবং রাত ৮টা পর্যন্ত অধিবেশনে উপস্থিত ছিলেন।

এরপর রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন। বৈঠকটি রাত ১১টা ৩০ মিনিটের পর শেষ হয়। পরে তিনি আবার দাপ্তরিক কাজে যুক্ত হন।

প্রেস সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর দৈনিক দীর্ঘ সময় কাজ করা নিয়মিত বিষয় হলেও বৃহস্পতিবারের কর্মঘণ্টা ছিল তুলনামূলক বেশি।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে