ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

রিজার্ভ নিয়ে বড় আপডেট, জানুন সর্বশেষ আপডেট

২০২৬ এপ্রিল ০৩ ১০:৪০:১৬
রিজার্ভ নিয়ে বড় আপডেট, জানুন সর্বশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৪৩২ দশমিক ৮০ মিলিয়ন ডলার, যা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের সমান।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলারে।

এর আগে, ১ এপ্রিল দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে