এআইয়ের দাপটেও টিকে থাকবে যে ২২ চাকরি
নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে শুধু কাজের ধরনই বদলাচ্ছে না, কর্মসংস্থান নিয়েও তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। তথ্য বিশ্লেষণ, গ্রাহকসেবা থেকে শুরু করে সৃজনশীল কাজেও এআইয়ের বিস্তার বাড়ায় চাকরির বাজারে চাপ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা বলছে, প্রায় ৫২ শতাংশ কর্মী মনে করেন এআই তাদের কাজে প্রভাব ফেলবে, আর প্রায় ৩৩ শতাংশ আশঙ্কা করছেন শিগগিরই এআই তাদের জায়গা দখল করতে পারে।
এই প্রেক্ষাপটে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান Anthropic (এনথ্রোপিক) তাদের উন্নত এআই মডেল Claude (ক্লাউড) ব্যবহার করে একটি বিশদ বিশ্লেষণ চালায়। এতে দেখা যায়, তাত্ত্বিকভাবে অনেক কাজ করতে সক্ষম হলেও বাস্তবে এআইয়ের প্রয়োগ এখনো সীমিত। যেমন কম্পিউটার ও গণিতভিত্তিক কাজের প্রায় ৯৪ শতাংশ এআই করতে পারলেও বাস্তবে এর ব্যবহার প্রায় ৩৩ শতাংশে সীমাবদ্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, যেসব কাজে মানবিক বোধ, আবেগ, সৃজনশীলতা ও বাস্তব পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে এআই এখনো পিছিয়ে। দ্রুত তথ্য বিশ্লেষণে দক্ষ হলেও মানুষের মতো অনুভূতি বোঝা বা জটিল বাস্তবতায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি এআই।
গবেষণায় ২২টি পেশাকে তুলনামূলকভাবে এআই-প্রতিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা খাত (চিকিৎসক, নার্স, দন্তচিকিৎসক), শিক্ষা ও সমাজসেবা (শিক্ষক, সমাজকর্মী, কাউন্সেলর), আইন ও প্রশাসন (বিচারক, আইনজীবী), সৃজনশীল পেশা (লেখক, শিল্পী, সঙ্গীতশিল্পী, অভিনেতা) এবং কারিগরি ও দক্ষ শ্রম (বিদ্যুৎকর্মী, কলের মিস্ত্রি, নির্মাণকর্মী)। এসব পেশায় মানবিক স্পর্শ, বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতার গুরুত্ব বেশি হওয়ায় এআই সহজে প্রতিস্থাপন করতে পারছে না।
এ ছাড়া কৃষক, রাঁধুনি, বিমানচালক, জরুরি সেবা কর্মী ও ব্যক্তিগত সহকারীর মতো পেশাগুলিও তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে বাস্তব পরিস্থিতি মোকাবিলা ও মানবিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে হিসাবরক্ষণ, আর্থিক বিশ্লেষণ এবং ডেটাভিত্তিক কিছু প্রযুক্তিনির্ভর পেশায় এআইয়ের প্রভাব দ্রুত বাড়ছে। এসব ক্ষেত্রে মানুষের ভূমিকা ধীরে ধীরে সহায়ক পর্যায়ে সীমিত হয়ে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের কর্মবাজার হবে মানুষ ও এআইয়ের যৌথ মডেলের ওপর ভিত্তি করে। এআই পুরোপুরি চাকরি কেড়ে নেবে—এ ধারণা অতিরঞ্জিত হলেও কাজের ধরনে বড় পরিবর্তন আসবে নিশ্চিত। Bureau of Labor Statistics (ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস)-এর পূর্বাভাস অনুযায়ী, যেসব পেশায় এআইয়ের ব্যবহার বেশি, সেসব ক্ষেত্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি তুলনামূলক ধীর হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব কাজে শারীরিক উপস্থিতি, বাস্তব জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দায়িত্বশীল সিদ্ধান্তের প্রয়োজন হয়, সেগুলো বর্তমান এআই মডেলের পক্ষে সহজে করা সম্ভব নয়। কৃষিকাজ, যন্ত্র পরিচালনা বা আদালতে সরাসরি আইনি প্রতিনিধিত্বের মতো কাজ এখনো মানুষের ওপরই নির্ভরশীল।
মুসআব/
পাঠকের মতামত:
- এআইয়ের দাপটেও টিকে থাকবে যে ২২ চাকরি
- সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
- হুথিদের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের খেলা
- ভ্যাট ছাড় নিয়ে শর্ত ভাঙল গ্রামীণ ডিস্ট্রিবিউশন!
- রানার অটো: বিওয়াইডি চুক্তির পুরো আর্থিক চিত্র এখনো ঝাপসা
- নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা
- ‘মৃত্যু সংবাদে’ বিব্রত কবি দিলারা হাফিজ
- ‘না ফেরার দেশে শামীম ওসমান’, যা বলছে ফ্যাক্টচেকার
- শারীরিক সম্পর্কের অভিযোগে বিতর্কে মোদি সরকার
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ প্রতিবাদের ডাক
- শেয়ারবাজার অনিয়মে দুই চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নিষিদ্ধ
- অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর
- দাঁড়িপাল্লায় মাপা হলো নাতনি আর কয়েনের ওজন
- স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
- নারীর হক বাঁচাতে ১০ লাখ পুরুষের একাধিক বিবাহের পরামর্শ
- সেই ইউএনওর সঙ্গে হান্নান মাসউদের স্ত্রীকে জড়িয়ে ফটোকার্ড, যা জানা গেল
- প্রধানমন্ত্রীর আহ্বানে ছুটে এলেন ‘আমজনতার তারেক’
- ২৫০০ টাকার লিংক ক্লিক করার আগে যা জানা জরুরি
- জ্বালানি তেল সরবরাহে বড় পরিবর্তন—নতুন সময়সূচি ঘোষণা
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- ট্রাম্পের অভিযানে ধরা ১০ বাংলাদেশি, অভিযোগ গুরুতর
- মন্ত্রীকে নিয়ে নতুন ঝড় তুললেন এমপি আমির হামজা
- শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা জানাল মাউশি
- নিরীক্ষা প্রতিবেদনে ওয়েস্টার্ন মেরিনের বড় গরমিল
- অডিট রিপোর্টে কারসাজি ঠেকাতে কঠোর পদক্ষেপ এফআরসির
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় কাঁপল মার্কিন শেয়ারবাজার
- বাজেটে স্বস্তি দিতে এডিবি দিচ্ছে ২ হাজার ৭৫০ কোটি টাকা
- লাভের বদলে ক্ষতি, শেয়ারবাজার বিমুখতা বাড়ছে বিনিয়োগকারীদের
- বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রল, জরিমানা
- সঞ্চিত মুনাফা থেকে স্টক ডিভিডেন্ডে বাড়ছে পরিশোধিত মূলধন
- যে কারণে ডিভিডেন্ড কমেছে বিএটিবিসির
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পদের গণ্ডি ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী
- কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষ দিলেন নেতানিয়াহুকে
- দেশের সব পেট্রোল পাম্পে এবার সরকারি ট্যাগ অফিসার নিয়োগ
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- জ্বালানি সংকটের মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
- মায়ের শেষ ত্যাগে অলৌকিকভাবে বেঁচে গেল আলিফ
- মেয়েকে সব লিখে দিতে চান? আগে জেনে নিন ইসলামের বিধান
- মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই বড় সিদ্ধান্ত রাশিয়ার!
- রানা প্লাজা থেকে বেঁচেও শেষ রক্ষা হলো না নাসিমার
- এবার মাঝনদীতে ফেরিতে আগুন
- এক লাফে ৬,৫৯০ টাকা কম! সোনার নতুন দামে চমক
- শপথের ২৪ ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- ১২ ঘণ্টায় ৬ বার ভূমিকম্পে কাঁপল এশিয়ার দেশটি
- জ্বালানি সংকট নিয়ে বড় ঘোষণা
- বিসিএস ক্যাডার থেকে বরখাস্ত—শেষ মুহূর্তে যা বললেন আজিজ
- শ্রদ্ধা জানাতে গিয়ে মডেল গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
- আ.লীগকে ফেরাতে জাতিসংঘের উদ্যোগ জানা গেলো সত্যতা
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন নেতৃত্ব
- পাকিস্তানের সঙ্গে ফোনালাপে বিস্ফোরক বার্তা দিল ইরান














