ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

ভ্যাট ছাড় নিয়ে শর্ত ভাঙল গ্রামীণ ডিস্ট্রিবিউশন!

২০২৬ মার্চ ২৯ ১০:২৯:২৯
ভ্যাট ছাড় নিয়ে শর্ত ভাঙল গ্রামীণ ডিস্ট্রিবিউশন!

নিজস্ব প্রতিবেদক : দেশে মোবাইল ফোন উৎপাদন খাতে উৎসাহ দিতে সরকার ভ্যাট অব্যাহতির সুবিধা দিয়ে আসছে। এই সুবিধা পেতে নির্দিষ্ট শর্ত পূরণের বাধ্যবাধকতা থাকলেও, তা মানেনি গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড—এমন অভিযোগ উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ ব্যাটারি ও চার্জার উৎপাদনের শর্ত পূরণ করেনি। সরেজমিন পরিদর্শনেও উৎপাদনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, উৎপাদনের পরিবর্তে প্রতিষ্ঠানটি এসব পণ্য আমদানি করে এসেছে, যা ভ্যাট অব্যাহতির শর্তের পরিপন্থী।

গ্রামীণ ডিস্ট্রিবিউশন ২০১৯ সাল থেকে ভ্যাট সুবিধা ভোগ করছে এবং ২০২৩ সালে নতুন শর্তে এই সুবিধা নবায়ন করে। কিন্তু নতুন শর্ত অনুযায়ী উৎপাদন সক্ষমতা অর্জনে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লব দাবি করেছেন, তদন্তে মাসভিত্তিক হিসাব নেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের মতে, বার্ষিক হিসাব বিবেচনা করলে চিত্র ভিন্ন হতে পারে।

এদিকে, তদন্তে অনিয়মের প্রমাণ মিললেও এনবিআরের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে