ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ প্রতিবাদের ডাক

২০২৬ মার্চ ২৮ ২২:৫৮:৩৮
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ প্রতিবাদের ডাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বড় পরিসরে বিক্ষোভের প্রস্তুতি শুরু হয়েছে, যেখানে ‘নো কিংস’ ব্যানারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দেশব্যাপী ৩ হাজারেরও বেশি কর্মসূচি পালিত হবে। এত বিপুল সংখ্যক কর্মসূচির কারণে দিনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভের দিন হিসেবে বিবেচিত হতে পারে।

এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসে একই আন্দোলনের অধীনে ব্যাপক জনসমাগম হয়েছিল। আয়োজকদের দাবি, জুনে প্রায় ৫০ লাখ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ রাস্তায় নেমে অংশগ্রহণ করে।

এবারের কর্মসূচিতে বিভিন্ন ইস্যু সামনে আসবে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতি এবং ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হবে।

দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো ও সান ফ্রান্সিসকোতে বড় ধরনের বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। মাত্র ৬ লাখ ৪৬ হাজার জনসংখ্যার এই রাজ্যে এত বিপুল কর্মসূচি আয়োজন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে।

আয়োজকদের মতে, সামগ্রিক আয়োজনের দিক থেকে এবারের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ গণপ্রতিবাদে রূপ নিতে পারে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে