ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

ট্রাম্পের এক ঘোষণায় তেলের দামে ধস

২০২৬ মার্চ ২৭ ১১:৩০:৩৬
ট্রাম্পের এক ঘোষণায় তেলের দামে ধস

নিজস্ব প্রতিবেদক : ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে।

শুক্রবার (২৭ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। যদিও আগের দিনের বড় উল্লম্ফন পুরোপুরি কমেনি।বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরান–সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যেই দামের ওঠানামা অব্যাহত রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ০৭ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১২ ডলারে।এর আগে বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বেড়েছিল। ইরানকে ঘিরে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দেয়।

উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে