ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

২০২৬ মার্চ ২৮ ১৮:১৬:৩৮
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশি ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয়।

শনিবার (২৮ মার্চ) দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রবেশস্থলের ইমিগ্রেশন কর্মকর্তা। তিনি চাইলে ভিসা থাকা সত্ত্বেও কোনো ভ্রমণকারীকে প্রবেশে বাধা দিতে পারেন এবং অবস্থানের মেয়াদ নির্ধারণ করেন।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করা—যেমন টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা—গুরুতর অপরাধ। এ ধরনের লঙ্ঘনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

এছাড়া ভিসা সঠিকভাবে ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব বলেও উল্লেখ করা হয়। নিয়ম মেনে অবস্থান ও সময়মতো দেশে ফেরার ওপর ভবিষ্যতে ভিসা পাওয়ার বিষয়টি নির্ভর করে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের ঘটনা বাড়ায় যুক্তরাষ্ট্র এ ধরনের সতর্কতা জোরদার করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে