ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

শ্রদ্ধা জানাতে গিয়ে মডেল গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর

২০২৬ মার্চ ২৭ ১৮:১১:৫৯
শ্রদ্ধা জানাতে গিয়ে মডেল গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা জানাতে গিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার কথিত মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ দুইজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকার আশুলিয়া থানা-য় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মিষ্টি সুবাসের ২ দিন এবং রফিকুল ইসলাম ওরফে দূর্জয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ-এর আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান রিমান্ড আবেদনে বলেন, আসামিরা সংঘবদ্ধভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পেছনে জড়িত অন্যদের শনাক্ত করতেও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আংশিক রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২৬ মার্চ দুপুরে স্মৃতিসৌধের মূল বেদির সামনে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে