ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পুনরায় খুলছে নবীন ফ্যাশন

২০২৬ মার্চ ২৫ ১৯:২৩:২১
হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পুনরায় খুলছে নবীন ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ঈদুল ফিতরের আগের দিন জোরপূর্বক বন্ধ হওয়া নবীন ফ্যাশন শাখার কারণে সমালোচনার পর হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর মিলেছে।

বুধবার ফেসবুক পোস্টে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা খোলা থাকবে এবং ঈদ উপলক্ষে আকর্ষণীয় অফার দেওয়া হবে। এতে ঈদ উৎসব চলবে ১৫ দিন।

এর আগে, প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় প্রবাসে চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, “সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের কারণে সন্তানদের এতিম করতে চাই না।”

গত ২০ মার্চ সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশেপাশের দোকানদাররা নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতিও সেখানে দেখা গেছে।

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গ্রাহকরা এবার নিরবিঘ্নে ঈদ কেনাকাটা করতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে