ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নবীন ফ্যাশন বন্ধের আসল কারণ: দুই কিনলে চার ফ্রি

২০২৬ মার্চ ২৫ ১৯:৪৪:২০
নবীন ফ্যাশন বন্ধের আসল কারণ: দুই কিনলে চার ফ্রি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার শাখায় নবীন ফ্যাশন দোকান বন্ধ ইস্যুতে দোকান মালিক সমিতি দাবি করেছে, নবীন হাশেমির দেওয়া বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। মূল কারণটি ছিল প্রমোশনাল অফার—দুটি পাঞ্জাবি কিনলে দুটি ফ্রি (নবীনের অফিসিয়াল পেজে লেখা দুই কিনলে চার ফ্রি) এবং মোটরসাইকেল চালকদের জন্য বিনামূল্যে ইঞ্জিন অয়েল বিতরণ।

বিশাল ভিড় ও বাইকারদের উপস্থিতির কারণে মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নিরাপত্তা ও পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও দোকানের কর্মচারীরা শাটার বন্ধ করতে বাধ্য হন।

সারওয়ার জাহান, বিশাল সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, জানান, এই ধরনের প্রমোশনাল কার্যক্রম চালানোর আগে মার্কেট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এছাড়া, প্রোমোশনাল অফার ও ইঞ্জিন অয়েল বিতরণের লাইসেন্স আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে।

মার্কেট কমিটি আগামী শনিবার সকাল ১১টায় বিস্তারিত তথ্যসহ আনুষ্ঠানিক বিবৃতি উপস্থাপন করবে। সকল সংশ্লিষ্টকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২০ মার্চ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় কম দামে পণ্য বিক্রির কারণে প্রতিবেশী দোকানদাররা নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দিয়েছেন। পুলিশের উপস্থিতি থাকলেও বিশৃঙ্খলা রোধ করা যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে