হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রসঙ্গে বাংলাদেশসহ কয়েকটি দেশকে ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করে নিরাপদ পথ দেওয়ার কথা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে যে প্রচার হচ্ছে, বাস্তবে প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়। বিভিন্ন দেশের জাহাজমালিক ও কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ চলাচলের অনুমতি চাইছে এবং যেসব দেশকে ‘বন্ধু’ হিসেবে দেখা হচ্ছে, তাদের জন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।
রয়টার্সের বরাত দিয়ে তিনি আরও জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত-এর পাশাপাশি বাংলাদেশ-ও এই তালিকায় রয়েছে। সম্প্রতি ভারতের দুটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে বলেও উল্লেখ করেন তিনি। একইভাবে, বাংলাদেশসহ আরও কিছু দেশ সমন্বয়ের মাধ্যমে এই সুবিধা পাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তবে বিরোধী বা শত্রু দেশগুলোর ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয় বলে স্পষ্ট করেছেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে চলতি সপ্তাহে পাকিস্তানগামী ‘SELEN’ নামের একটি কন্টেইনার জাহাজকে প্রণালি অতিক্রমে বাধা দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করা জাহাজটি অনুমতি না থাকায় ফিরে যেতে বাধ্য হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে। বিশ্বে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে হওয়ায় এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। ইতোমধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন দেখা দিয়েছে।
যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। শিপিং তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১২০টি জাহাজ চলাচল করে, সেখানে ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়কালে মাত্র ১৫৫টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে। বিশ্লেষণ সংস্থা কেপলারের হিসাবে, এটি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৯৫ শতাংশ কম।
এই সময়ে পার হওয়া জাহাজগুলোর মধ্যে ৯৯টি ছিল তেল ও গ্যাসবাহী, যেগুলোর বেশিরভাগই পূর্বমুখী ছিল। আর বুধবার (২৫ মার্চ) মাত্র দুটি জাহাজ পশ্চিমমুখে এই প্রণালি অতিক্রম করেছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!













