ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

একসঙ্গে এনসিপির চার নেতার পদত্যাগ

২০২৬ মার্চ ২৬ ২০:৪৮:১৮
একসঙ্গে এনসিপির চার নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি-র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় একসঙ্গে চার নেতার পদত্যাগে আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার তারা দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা আহ্বায়ক আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা দলে যুক্ত হলেও সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পাননি। ফলে শেষ পর্যন্ত তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে