ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা

২০২৬ মার্চ ২৬ ২০:০৮:০৯
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যবর্তী যুদ্ধ পরিস্থিতির জেরে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, যারা ওমরাহ, ভিজিট বা ফাইনাল এক্সিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে পারেননি, তারা এই বিশেষ সুযোগটি পাবেন। ১৮ এপ্রিলের আগে যেকোনো দিন বিমানের টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই তারা নিজ দেশে ফেরার অনুমতি পাবেন।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই সময়ের মধ্যে দেশ ছাড়লে প্রবাসীদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ঝামেলা পোহাতে হবে না। কোনো অতিরিক্ত আইনি প্রক্রিয়া ছাড়াই তারা স্বদেশে ফিরতে পারবেন।

তবে যারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে নির্দিষ্ট তারিখের আগেই প্রবাসীদের দেশ ছাড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে