ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন সাবেক এমপি

২০২৬ মার্চ ২৭ ১১:১৫:৩০
পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার জেলা জাতীয় পার্টি–র সভাপতি ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফুল ইসলাম জিন্নাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে শিবগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং অন্যান্য অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে