ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য বড় পরিবর্তন

২০২৬ মার্চ ২৭ ১৫:২৬:০৩
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রমবাজার মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি ঘোষণা করা হয়েছে, যা প্রায় লাখ লাখ প্রবাসীর চাকরি ও ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।

স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া সরকার আগামী ১ জুন থেকে ‘এমপ্লয়মেন্ট পাস’-এর জন্য ন্যূনতম বেতনসীমা প্রায় দ্বিগুণ করবে। নতুন নীতি অনুযায়ী বিদেশি শ্রমিকদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

ক্যাটাগরি-১: ন্যূনতম বেতন ২০,০০০ রিঙ্গিত (আগে ১০,০০০ রিঙ্গিত), সর্বোচ্চ ১০ বছর অবস্থানের অনুমতি।

ক্যাটাগরি-২: বেতন সীমা ১০,০০০ থেকে ১৯,৯৯৯ রিঙ্গিত, সর্বোচ্চ ১০ বছর অবস্থান।

ক্যাটাগরি-৩: বেতন সীমা ৫,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত (আগে ৫,০০০ রিঙ্গিত), সর্বোচ্চ অবস্থান ৫ বছর।

এই নীতির ফলে বিদেশি কর্মীদের ওপর চাপ বাড়বে, বিশেষ করে ক্যাটাগরি-৩-এর কর্মীরা যেখানে আগে কম বেতনে দীর্ঘমেয়াদি অবস্থান করতে পারতেন, সেখানে এখন সীমা কমানো হয়েছে। নিয়োগকর্তাদের বাধ্য করা হবে নির্দিষ্ট সময়ের পরে স্থানীয় কর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করতে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন বেতন কাঠামো অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) চালাতে কঠিন হয়ে যাবে। ফলে অনেক প্রতিষ্ঠান বিদেশি শ্রমিক কমিয়ে স্থানীয় শ্রমিক নিয়োগ দিতে বাধ্য হতে পারে।

মালয়েশিয়ার ২০২৫ সালের জাতীয় পরিকল্পনা অনুযায়ী, দেশটির মোট শ্রমশক্তির ১৪ শতাংশের বেশি বিদেশি কর্মী রয়েছে। এই হার ২০৩৫ সালের মধ্যে ৫ শতাংশে নামানোর লক্ষ্য রাখা হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত প্রায় ৮ লাখ বৈধ বাংলাদেশি এবং আরও কয়েক লাখ অনিয়মিত কর্মীর চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে