শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার সংস্কার এবং শক্তিশালী 'বন্ড গ্যারান্টি ফান্ড' গঠনে কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এডিবির একটি প্রতিনিধি দল এই প্রস্তাব দেয়। মূলত ফিক্সড-ইনকাম সিকিউরিটিজ বা বন্ডে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে একটি কার্যকর মডেল তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করার প্রস্তাব দিয়েছে এই দাতা সংস্থাটি।
বৈঠকে এডিবি প্রতিনিধিরা জানান, এই বিশেষ ফান্ডটি বাস্তবায়ন ও পরিচালনার জন্য একটি উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান খুঁজে বের করতেও তারা সহযোগিতা করবেন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বন্ড গ্যারান্টি ফান্ড গঠিত হলে দেশের বন্ড মার্কেট আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের নতুন পথ উন্মোচিত হবে।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এডিবির পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ও মিশন লিডার মানোহারি গুনাবর্ধনে। বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন বছরের মধ্যে শেয়ারবাজারের বাজার মূলধন ও জিডিপি-র অনুপাত বর্তমান ১০ শতাংশ থেকে অন্তত ৪০ শতাংশে উন্নীত করার এক উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য অর্জনে বিএসইসি একটি বিস্তৃত 'ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক' বা বাজার বিশ্লেষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে কাজ করবে। এছাড়া বড় কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় কর কাঠামো এবং নীতিগত সংস্কারের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক মানদণ্ড (আইওএসসিও) অনুযায়ী স্থানীয় বাজারকে গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থাটি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিএসইসি বর্তমানে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন এবং অটোমেশনের ওপর গুরুত্ব দিচ্ছে। যাতে লেনদেন এবং তথ্য আদান-প্রদানে কোনো ধরণের অস্পষ্টতা না থাকে এবং বিনিয়োগকারীরা দ্রুত তথ্য পেতে পারেন।
বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বড় ঋণগ্রহীতাদের নিয়ে। এখন থেকে বড় প্রতিষ্ঠানগুলো যাতে শুধু ব্যাংকের ওপর নির্ভরশীল না থেকে অর্থায়নের জন্য শেয়ারবাজারের দিকে ঝুঁকে পড়ে, সেজন্য বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে একটি ফ্রেমওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। এর ফলে ব্যাংক খাতের ওপর চাপ কমবে এবং পুঁজিবাজারে গুণগত মানের সিকিউরিটিজের সরবরাহ বাড়বে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- মঙ্গলবার খুলছে ব্যাংক-বিমা-শেয়ারবাজার
- ঈদ শেষে ঢাকামুখী মানুষের বাড়ছে ভিড়
- যুদ্ধ ঘোষণায় ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন সমালোচনা
- জ্বালানি সংকটে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- হরমুজে জাহাজপ্রতি ২০ লাখ ডলার, ইরানের নতুন নিয়ম
- হরমুজ উত্তেজনায় তেলের দামে বড় লাফ
- ‘হোয়াইট হাউস চালাচ্ছে একজন উন্মাদ স্বৈরাচারী’
- ঈদশেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
- হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
- সমঝোতার ইরানকে ৬ শর্ত দিলেন ট্রাম্প
- কারাগারে যে খাবার খেলেন শহীদুল, আইভি ও মমতাজ
- যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু
- গ্যাসের অভাবে শহর ছাড়ছে ভারতের পোশাকশ্রমিরা
- ভারতীয় আদালতে মুখ খুললেন হাদি হত্যার আসামি
- ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওমান, নিহত ৪
- ১৫ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেট তারকা
- মোজতবা খামেনির জীবন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা
- ইরানকে ট্রাম্পের কঠোর আল্টিমেটাম
- বৃষ্টিপাত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এসএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি খবর
- জিয়া উদ্যানে তরুণের আত্মহত্যার চেষ্টা
- ঈদের রাতে ট্র্যাজেডি, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘নতুন ধারা’
- যুদ্ধ শেষের সময় জানালেন ট্রাম্প
- জ্বালানি বাজারে স্বস্তি: আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল
- ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি
- ইসরাইলে নতুন হামলা ইরানের, কেঁপে উঠল ডিমোনা শহর
- ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুতিনের
- যুক্তরাষ্ট্রের ঋণ রেকর্ড ৩৯ ট্রিলিয়ন ডলার, বাড়ছে উদ্বেগ
- যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা
- হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের সাফেদে আতঙ্ক
- ঈদের দিনে তিন দেশে ফুটবলারদের ঈদ, কারা কোথায়
- ইরানি তেলের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যা বলছে ইরান
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার
- সংকটে ইরানের পাশে থাকবে রাশিয়া, বললেন পুতিন
- ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের হামলা, বাড়ছে উত্তেজনা
- ‘শান্তির চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে’—জাতিসংঘ মহাসচিব
- জ্বালানির মূল্য নিয়ে অপরাজনীতি বন্ধের ডাক দিলেন আনোয়ার ইব্রাহিম
- ইরান ইস্যুতে ট্রাম্পকে যে বার্তা দিলেন পুতিন
- আজ পবিত্র ঈদুল ফিতর
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ঈদের নামাজের নিয়ম ও মাসয়ালা
- ঈদের দিনে আল-আকসায় হামলা, মুসল্লিদের ওপর টিয়ারশেল
- পাশে না থাকায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ
- এসএস স্টিল চেয়ারম্যানের বনানীর বাড়ি দখলে নিল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির জন্য নির্ধারিত হলো ন্যূনতম যোগ্যতা
- সুখবর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- টেক্সটাইল খাতে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির
- ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান
- টেক্সটাইল খাতে মুনাফা কমেছে ১৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- শেয়ারবাজার থেকে এশিয়ান টাইগার ফান্ডের বিদায়: শেষ হলো দীর্ঘ পথচলা
- ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- শেয়ার জালিয়াতি: সাবেক এমপি ইউসুফ হারুনের নামে গ্রেফতারি পরোয়ানা
- ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরে ব্যাখ্যা দিল এসএস স্টিল
- লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত শুরু
- ক্রেতা চাপে বিক্রেতাশুন্য ৮ কোম্পানি













