ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬
Sharenews24

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি

২০২৬ মার্চ ২১ ১৭:৪৩:৪০
দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি

বিশেষ প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৪টি। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে ধারাবাহিক লোকসানে রয়েছে ১১টি কোম্পানি। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬টি, কমেছে ১৬টি এবং ১টির অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ধারাবাহিক লোকসানে থাকা কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, এটলাস বাংলাদেশ, আজিজ পাইপস, বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস), বিবিএস কেবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেন সন, অলিম্পিক এক্সেসরিজ এবং রেনউইক যজ্ঞেশ্বর।

আফতাব অটোমোবাইলস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬৯ পয়সা।

এটলাস বাংলাদেশ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩০ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৫ পয়সা।

আজিজ পাইপস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা।

বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস)

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৪ পয়সা।

বিবিএস কেবলস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৮ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬৮ পয়সা।

বিডি থাই অ্যালুমিনিয়াম

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৭৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ৬২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯০ পয়সা।

দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৭০ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৪ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৩৭ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪৫ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৯৬ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১৪ পয়সা।

গোল্ডেন সন

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা।

অলিম্পিক এক্সেসরিজ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৮ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৫ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৬৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ টাকা ৫৬ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে