ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে যা বললেন বৃটিশ প্রধানমন্ত্রী

২০২৬ মার্চ ২০ ১৫:৫৭:৫০
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে যা বললেন বৃটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বজ্বালানি বাজারে তীব্র প্রভাব ফেলেছে, বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাসের দামে হু হু করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব হামলা শুরু করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, যার ফলে হাজারো প্রাণহানির পাশাপাশি বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে বড় ক্ষতি দেখা দিয়েছে।

এই দাম বৃদ্ধির প্রভাবে খাদ্যদ্রব্য, পরিবহণ খরচ ও অন্যান্য পণ্যের মূল্যও বাড়তে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাজ্যের সাধারণ মানুষও এর প্রভাব অনুভব করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ইতোমধ্যে ব্রিটিশ বাজারে পাউরুটি, পাস্তা, সিরিয়াল, শাকসবজি, ফলমূল এবং সারের দামে উত্থান লক্ষ্য করা গেছে। এছাড়া মাছ ধরার নৌকায় ব্যবহৃত 'রেড ডিজেল'-এর দাম প্রায় ৭৩ শতাংশ বেড়ে যাওয়ায় সামুদ্রিক মাছের দামও বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পণ্যদ্রব্যের দাম বাড়ার ঝুঁকি সাধারণ পরিবারগুলোর উপর বিরূপ প্রভাব ফেলছে। তার সরকার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের বাজেট রক্ষা এবং অতিরিক্ত ব্যয় কমাতে কাজ করছে।

তিনি সতর্ক করে বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাত জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দেবে। বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমাধান পাওয়া সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে