ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

সোনার বাজারে স্বস্তি—আবারও কমলো ভরির দাম

২০২৬ মার্চ ১৩ ১০:৩০:২৮
সোনার বাজারে স্বস্তি—আবারও কমলো ভরির দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৯ টাকা কমানো হয়েছে।

বাজুস জানায়, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা। আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ওই সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২২ হাজার ৭১৫ টাকা

২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২১ হাজার ৬৮০ টাকা

১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮৫ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি গ্রাম ১৫ হাজার ১৭০ টাকা

বাজুস আরও জানায়, নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এছাড়া স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে