১৩৩ অধ্যাদেশ ঝুঁকিতে—সংসদকে সতর্ক করলেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক : নতুন সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অকার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংসদে অনুমোদন না পেলে এসব অধ্যাদেশ কার্যত অর্থহীন হয়ে পড়বে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে অন্তর্বর্তী সরকারের সময়কার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময়টা ছিল অনেকটা রোলার কোস্টারে চড়ার মতো—উত্তেজনা, রোমাঞ্চ ও অনিশ্চয়তায় ভরা। তবে সরকারের তিনটি মূল লক্ষ্য ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন। নতুন সংসদের অধিবেশন শুরু হওয়ায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংস্কারসংক্রান্ত বিষয়গুলো।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অধিকাংশ সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে এগুলো অনুমোদন না পেলে সেগুলো অকেজো হয়ে যাবে। তবে এসব অধ্যাদেশকে আইনে পরিণত করা সরকারের জন্য কঠিন কাজ নয়, কারণ এগুলোর মাধ্যমে সংবিধানের কোনো অনুচ্ছেদ পরিবর্তন করা হয়নি এবং সংবিধানবিরোধী কোনো বিধানও রাখা হয়নি।
আসিফ নজরুল জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। এর মধ্যে ১৪টি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনসংক্রান্ত এবং বাকি ১১৯টি ছিল মূলত সংস্কারধর্মী। এর মধ্যে ৩৮টি অধ্যাদেশ প্রণয়ন করেছে আইন মন্ত্রণালয়।
তিনি বলেন, এসব অধ্যাদেশের মূল উদ্দেশ্য ছিল মানুষের ভোগান্তি কমানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে এর সুফলও দেখা গেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আইনগত সহায়তা–সংক্রান্ত দুটি অধ্যাদেশ কার্যকর হওয়ার পর মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির হার অন্তত তিন গুণ বেড়েছে। এছাড়া দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির সংস্কারের ফলে বিচারপ্রক্রিয়া সহজ ও দ্রুত হয়েছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয়েছে। এসব আইনের মাধ্যমে বিচার বিভাগের প্রশাসনিক ও বাজেট ব্যবস্থাপনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা বাড়ানো হয়েছে।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন শক্তিশালী করা, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, শ্রমিক অধিকার সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসব অধ্যাদেশ সংসদে অনুমোদন পেলে ন্যায়বিচার, মানবাধিকার এবং প্রশাসনিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সাবেক এই আইন উপদেষ্টা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তা বাস্তবায়নের এখতিয়ার সরকারের ছিল না। এ কারণে সেগুলো বাস্তবায়নের জন্য নির্বাচিত সংসদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিফ নজরুল আশা প্রকাশ করেন, অতীতে যেমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার হয়েছে, তেমনি নতুন সংসদও প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মুসআব/
পাঠকের মতামত:
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা
- ১৩৩ অধ্যাদেশ ঝুঁকিতে—সংসদকে সতর্ক করলেন আসিফ নজরুল
- সংসদে চিৎকার-টেবিল থাপড়ে বিপাকে ব্যারিস্টার আরমান
- ইরান আর আগের ইরান নেই: নেতানিয়াহু
- অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বাজেটে বিশেষ পদক্ষেপের আহ্বান
- রাশিয়ার তেল আমদানিতে মার্কিন সবুজ সংকেত চায় বাংলাদেশ
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ কোম্পানি
- ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, আউটলুক ‘স্টেবল’
- পরিবেশবান্ধব অর্থায়নে পূবালী ব্যাংকের বড় উদ্যোগ
- লাফার্জহোলসিমের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে
- যুক্তরাষ্ট্রের সূত্রেই জানা গেল ইরানের জন্য বড় সুখবর
- স্পিকার-ডেপুটি না থাকলে সংসদ চালাতে পারবেন যে ৫ জন
- খেজুর বিতরণ: এমপি মাসুদ সাঈদীর বিস্তারিত তথ্য
- সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা
- ঈদে সীমিত ব্যাংকিং! ১৮ ও ১৯ মার্চ চেক ক্লিয়ারিংয়ের নতুন নিয়ম
- খামেনির মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব
- সংসদে প্রথম দিনই নজর কেড়েছে ড. ইউনূস থেকে জুবায়দা-জাইমা
- ১২ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
- সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ – দেখে নিন বিস্তারিত
- একই দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত
- যেসব কারণে ইতিকাফ ভেঙে যাবে
- গ্রীন বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি
- হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
- ইতিহাসে প্রথমবার: ইতিকাফ হচ্ছে না আল-আকসায়
- নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল
- নিজস্ব ওএমএস চালুর অনুমতি পেল ডিএসইর আরও ১১ ব্রোকারেজ
- ৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা
- মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন সাবেক মন্ত্রী
- শেষ মুহূর্তের তালিকায় ডেপুটি স্পিকার পদে আলোচনায় দুই নেতা
- ইসরায়েলের বিরুদ্ধে একজোট ৮ মুসলিম দেশ
- গোপনীয়তার মাঝে ফাঁস হলো স্পিকারের নাম
- এক ঘোষণাতেই বদলে গেল বাজার
- যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা, যুদ্ধ থামাতে ইরানের ৩ শর্ত
- জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি
- টাঙ্গাইলে বরাদ্দকৃত খেজুরের কার্টন সংখ্যায় বিভ্রাট
- বিশেষ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ
- স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ অন্যের স্ত্রী নিয়ে পালালেন যুবক
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন গতি
- এমপি হান্নান মাসউদ সরাসরি জানালেন খেজুর বরাদ্দের পরিমাণ
- সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারীর শেয়ারবাজারকে বিদায়
- ডেপুটি স্পিকার ইস্যুতে জামায়াতের কড়া অবস্থান
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
জাতীয় এর সর্বশেষ খবর
- ১৩৩ অধ্যাদেশ ঝুঁকিতে—সংসদকে সতর্ক করলেন আসিফ নজরুল
- সংসদে চিৎকার-টেবিল থাপড়ে বিপাকে ব্যারিস্টার আরমান














