ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

সংসদে চিৎকার-টেবিল থাপড়ে বিপাকে ব্যারিস্টার আরমান

২০২৬ মার্চ ১৩ ১০:১৪:০৬
সংসদে চিৎকার-টেবিল থাপড়ে বিপাকে ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক : বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, “সংসদে প্রথম দিন—এমন টেবিল থাপরাইছি... এখন ডান হাত নাড়তে পারি না। এমন চিৎকার করছি যে গলা বসে গেছে।”

এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ব্যারিস্টার আরমান। ফেসবুকে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, নিম্নমানের হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।

তিনি আরও জানান, সংসদে দেওয়া হেডফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ। তার মতে, সংসদের পুরোনো ডিভাইসগুলো থেকেও সম্ভবত আরও পরিষ্কার অডিও পাওয়া যেত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন বক্তব্য বা ভাষণ স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে এবার সেই হেডফোনের মান নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুললেন এক সংসদ সদস্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে