ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

সৌদি আরবে আটকা, মুশফিকের সর্বশেষ আপডেট

২০২৬ মার্চ ০১ ১৯:১৬:১০
সৌদি আরবে আটকা, মুশফিকের সর্বশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে গেলে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তাকে নিয়ে সুখবর দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১ মার্চ রাতেই সৌদি আরব থেকে দেশে ফেরার ফ্লাইটে ওঠার কথা রয়েছে মুশফিকের। সবকিছু ঠিক থাকলে ২ মার্চ সকালেই তিনি বাংলাদেশে পৌঁছাতে পারেন।

গণমাধ্যমকে আমিনুল হক বলেন, তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন এবং ইতোমধ্যে মুশফিকুর রহিম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত ফিরতি ফ্লাইটে মুশফিক নিরাপদে দেশে ফিরবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, জেদ্দায় অবস্থানরত মুশফিক সুস্থ ও ভালো আছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আটকে পড়া অন্য বাংলাদেশি ও খেলোয়াড়দের নিরাপদ প্রত্যাবর্তন নিয়েও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

পবিত্র রমজান মাসে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ওমরা সম্পন্ন করার পর দেশে ফেরার পথে ফ্লাইট জটিলতায় জেদ্দায় আটকা পড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান এবং সবার কাছে দোয়া চান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে