ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

​খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

২০২৬ মার্চ ০১ ১৮:৫৯:৫৯
​খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

‎নিজস্ব প্রতিবেদক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠোর ও ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার (১ মার্চ) সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম এক বিবৃতিতে বলেন, খামেনির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তাদের সংগঠন পুরোপুরি প্রস্তুত।

নাঈম কাসেম আরও বলেন, “মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে দায়িত্ব, তা আমরা খুব শিগগিরই পালন করব। এই শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।” তিনি জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব রুখে দিতে হিজবুল্লাহর যোদ্ধারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। তার মৃত্যুর পর ইরানে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর এই ঘোষণার ফলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর নজরে রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে