ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন

২০২৬ মার্চ ০১ ১৭:১৯:৪৪
মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এ শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান উজ জামান অবসরে যাওয়ার পর নতুন এমডি ও সিইও হিসেবে ইমতিয়াজ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বয়সজনিত কারণে মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। তার অবসরের পরপরই ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তবে নেতৃত্ব শূন্যতা দীর্ঘায়িত না করে দ্রুতই স্থায়ী নিয়োগ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরদিন ২৬ ফেব্রুয়ারি ইমতিয়াজ উদ্দিন আহমেদকে এমডি ও সিইও পদে পূর্ণাঙ্গভাবে নিয়োগ দেওয়া হয়।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে