ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি

২০২৬ মার্চ ০১ ১৪:৫৫:৪১
ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম ডিভিডেন্ড ঘোষণা করবে। এজন্য কোম্পানিটি আগামী ১১ মার্চ বিকাল ৩টায় বোর্ড সভার আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৭৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় যার ইপিএস ছিল ২ টাকা ৮৫ পয়সা।

আলোচ্য সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ২ টাকা ৩৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর’২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১৩ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে