ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

জামায়াত আমিরের ফেসবুক পোস্টে বিশ্বের জন্য সতর্কবার্তা

২০২৬ মার্চ ০১ ১১:৫৫:৪১
জামায়াত আমিরের ফেসবুক পোস্টে বিশ্বের জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান একটি পোস্টে এ শোক জানিয়ে বলেন, “শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতিমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যদি এই পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তা শুধুমাত্র একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।”

ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অনুরোধ জানাই, অবিলম্বে সকল সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে